ফের পাকিস্তান বাহিনীকে সীমান্তে আটকাল তালেবান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

পাকিস্তানের সেনাবাহিনীকে সীমান্তে বেড়া দেওয়ার সময় ফের আটকিয়েছে তালেবান বাহিনী। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম পাজহোক এই খবর প্রকাশ করেছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণপশ্চিম নিমরোজ প্রদেশের ডুরাল্ড লাইন বরাবর পাকিস্তান বাহিনী বেড়া দিচ্ছিল। তারা আফগানিস্তানের চাহারবলুক জেলা সীমান্তের ১০ থেকে ১৫ মিটার ভেতরে প্রবেশ করে। পরে। তালেবান শাসিত আফগান বাহিনী পাক বাহিনীকে থামায়। তারা বেড়া দেওয়ার সামগ্রী জব্দ করে।

বিষয়টি নিয়ে পাজহোক নিউজ প্রাদেশিক গভর্নর দপ্তরের কর্মকর্তাদের মন্তব্য জানতে চায়। কিন্তু কোনো মন্তব্য পায়নি।

এর আগে গত সপ্তাহে নানগারহার প্রদেশের পাশে পাকিস্তানি সামরিক বাহিনী সীমান্ত বেড়া তোলার সময় তালেবান বাহিনী তাদের থামিয়ে দেয়।

Manual5 Ad Code

কাবুলের আপত্তি সত্ত্বেও পাকিস্তান দুই দেশের মধ্যবর্তী ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের অধিকাংশ অংশে বেড়া তুলে দিয়েছে। ব্রিটিশ আমলে নির্ধারণ করা এই সীমান্তের কারণে ওই অঞ্চলের বহু পরিবার ও গোত্র দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এই সীমান্ত নিয়ে  আফগানিস্তান তীব্র আপত্তি আছে।

Manual8 Ad Code

গত ২৫ ডিসেম্বর তালেবান সরকারের সেনাবাহিনী প্রধান ক্বারী ফাসিহউদ্দিন বলেছেন, তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ। তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবেন না। আফগানিস্তানের নানগরহার প্রদেশের লালপুরি জেলায় সেনা সদস্যদের তৎপরতা পর্যবেক্ষণে গিয়ে তিনি এমন মন্তব্য করেন

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code