ফের মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

ক্যান্ডি টেস্টে তিন তিনবার একে অন্যকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। গত কয়েকটি সিরিজ ধরেই বাংলাদেশের এই দুই ক্রিকেটারের মধ্যে দেশের হয়ে টেস্টের শীর্ষ রান সংগ্রাহকের লড়াই চলছে। গত দেড় বছরে ছ’বার মুশফিক-তামিমের মধ্যে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষস্থান বদল হয়েছে। বুধবার ৯০ রানের ইনিংস খেলার পথে মুশফিককে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন তামিম। বাংলাদেশের সফলতম ওপেনার থেকে ৬১ রান দূরে ছিলেন মুশফিক। তামিমের সংগ্রহ ছিল ৪ হাজার ৫৯৮ রান। শুক্রবার তামিমকে টপকে রেকর্ডটি আবারও নিজের করে নিয়েছিলেন মুশফিক। অপরাজিত ৬৮ রানের ইনিংস মুশফিকের রান দাঁড়ায় ৪ হাজার ৬০৫। ফলে মুশফিকের চেয়ে সাত রান পিছিয়ে ছিলেন বাঁহাতি ওপেনার।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

 

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code