ফেসবুকে জেতার পরামর্শ এম নাসের রহমানের

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

ফেসবুকে আমরা যারা জাতীয়তাবাদী দল আছি তারা এখনও কিছুটা পিছিয়ে আছি। আমাদের চেয়ে একটা ধর্মীয়ও দল আছে, তারা অনেক এগিয়ে গেছে। বাচ্চাদের দলবলও এগিয়ে আছে। আমি তাদের নেতার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। হায়রে সর্বনাশ! আমাকে রাজনীতি শেখানো শুরু করে দিয়েছে। এটা আমাদের বিএনপির মধ্যে নাই। এখন হচ্ছে ফেসবুকের যুগ, মোবাইলের যুগ। এটাতে যদি আপনি জিততে পারেন তাইলে মাঠে জিতবেন।
এখন ফেসবুকের যুগ, এটাতে জিততে পারলে মাঠে জিতবেন

Manual7 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বুধবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি নেতা এম নাসের রহমান আরও বলেন, ‘২০২৪-এ তো হয়েছে ডামি নির্বাচন। এখন আমরা আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য দৌড় দিচ্ছি। ইনশাআল্লাহ ডিসেম্বর মাসেই নির্বাচন হবে। তার আগে আমরা আমাদের দলের মধ্যে নির্বাচন শুরু করেছি। আমার দল গণতান্ত্রিক দল, এটা তুলে ধরতে হবে।’

Manual3 Ad Code

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ফেসবুক এম নাসের রহমান
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code