সিলেটের পরিবহন শ্রমিকদের মানববন্ধনঃ ১৪ মার্চ ভোর ৬ টা থেকে সিলেটে কর্মবিরতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সিলেট নগরীর চৌহাট্টায় ৩০ বছরের পূরনো মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ ও সিলেট সিটি কর্পোরেশনের পোষাকধারী কর্মকর্তা কর্মচারীসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে অতর্কিত হামলা চালিয়ে শ্রমিকদের আহত করা হয়রানীমূলক মামলা দায়ের ও গাড়ী ভাংচুর এর ক্ষতি পূরণ প্রদান,ট্রাফিক পুলিশের হয়রানী বন্ধ,আটককৃত গাড়ী ফেরত,ষ্ট্যান্ডের ব্যবস্থা করা এবং এই সংঘর্ষের ঘটনায় নগরভবনে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত ‘কার্যকর হয়নি’ দাবি জানিয়ে ও ‘বিচার পাওয়ার আশায়’ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় গত শনিবার বেলা ২টায় নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

Manual4 Ad Code

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো.সজিব আলী । বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবু সরকার,সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.জাকারিয়া। বক্তব্য রাখেন- সিলেট জেলা ট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আজাদ মিয়া,সিলেট জেলা অটোটেম্পু, অটো রিক্সা চালক শ্রমিক জোটের সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান চৌধুরী, সিলেট জেলা অটোটেম্পু,ইমা, লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক হাজী মিসবাহ উদ্দিন,সিলেট জেলা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন,সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।

মানব বন্ধনে বক্তারা বলেন,গত ১৭ ফেব্রæারি নগরীর চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিনা নোটিশে স্ট্যান্ড উচ্ছেদের নামে সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে হামলা করে পরিবহণ শ্রমিকদের মারধোর ও গাড়ি ভাঙচুর করা হয় । আত্মরক্ষার্থে শ্রমিকরা তাৎক্ষণিক দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ করে। কিন্তু পুলিশ কমিশনার নিশারুল আরিফের দেয়া আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয়া হয়। কিন্তু পরবর্তীতে সিসিকের মামলা গ্রহণ করা হলেও শ্রমিকদের মামলা গ্রহণ করেনি পুলিশ। তারপরেও গত ২১ ফেব্রæয়ারি শ্রমিক নেতৃবৃন্দ শান্তির স্বার্থে সিটি কর্পোরেশনে বৈঠকে বসেন এবং সেখানে ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ দেয়ার জন্য দাবী জানান এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রদান করা হয়। কিন্তু এখন পর্যন্ত সিসিক মেয়র ও পুলিশ কমিশনার এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এ কারণে শ্রমিকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আগামী ১৩ মার্চের মধ্যে বিষয়টি যদি সমাধান না করেন ১৪ মার্চ ভোর ৬ টা থেকে থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে। এরপরেও সমাধান না হলে পর্যায়ক্রমে সিলেট বিভাগ, এমনকি সারা দেশের গাড়ির চাকা বন্ধ করতে শ্রমিকরা বাধ্য হবে। এর আগে গত ৩ মার্চ সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করে বিষয়টি জানানো হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code