রাজারগলি এলাকায় ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী’র নির্বাচনী গণসংযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

শরীফ গাজী সিলেট :সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী ঝুড়ি মার্কার সমর্থনে রাজারগলি এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (১৭ জুন) বাদ মাগরিব নগরীর ১নম্বর ওয়ার্ডের রাজারগলি এলাকায় জনসাধারণের মাঝে ঝুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি।

গনসংযোগকালে পথসভায় সৈয়দ তৌফিকুল হাদী বলেন, ১নম্বর ওয়ার্ডবাসীর ভালোবাসা, সমর্থন, দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি তৃতীয়বারের মতো নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার স্বপ্ন ১নম্বর ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ড হিসাবে গড়ে তোলা। ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করুন। তিনি আরো বলেন, যেখানে থাকবেনা হিংসা, বিদ্বেষ ও হানাহানি একটি শান্তিপূর্ণ এবং আধুনিক করে ওয়ার্ডকে সাজাতে চাই। তিনি ১নম্বর ওয়ার্ডবাসীর কাছে ঝুড়ি মার্কায় ভোট প্রার্থনা করে সমস্ত ওয়ার্ডকে একটি পরিবারে পরিণত করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি রফিকুল রহমান, মীর সুহেল, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, নয়ন. লিটন, ইসলাম উদ্দিন, মুক্তা আহমদ, মো. রেনু মিয়া, জাবেদ হোসেন সহ অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code