ফোনালাপে র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি তুললেন মোমেন, ভবিষ্যতে আলোচনায় রাজি ব্লিনকেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং সংস্থার সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে নিকট ভবিষ্যতে আলোচনায় রাজি হয়েছে বাইডেন প্রশাসন। বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্থনি ব্লিনকেন। বুধবার সন্ধ্যার সেই ফোনালাপে মন্ত্রী মোমেন নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেছিলেন। কোন রকম আলোচনা ছাড়া ওই নিষেধাজ্ঞা জারিতে বাংলাদেশ বিস্মিত হয়েছে জানালে ব্লিনকেন ভবিষ্যতে এ নিয়ে আলোচনার ইঙ্গিত করেন।

Manual1 Ad Code

তার আশ্বাসে মন্ত্রী মোমেন খুশি হয়েছেন জানিয়ে মানবজমিনকে বলেন, তিনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আমি বলেছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সলিড রিলেশনশিপ, এতে কোন খাদ নেই। এই অবস্থায় কোন রকম আলোচনা ছাড়া এমন নিষেধাজ্ঞা আমাদের হতবাক করেছে। যে র‍্যাবের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা তারা সন্ত্রাস-জঙ্গীবাদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

Manual7 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্র উল্লিখিত অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের প্রশংসা করার কথা, কারণ স্টেট ডিপার্টমেন্ট দুনিয়াজুড়ে এসব অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে উৎসাহ দেয়।

Manual1 Ad Code

তাছাড়া র‍্যাবের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমি বলেছি গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ইত্যাদি ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অবস্থান অভিন্ন। আমরা উভয়ে এসব মূল্যবোধ লালন করি। সুতরাং এ নিয়ে আমাদের মধ্যে কোন রকম কমিউনিকেশন গ্যাপ হওয়া উচিত নয়। যদিও ওই গ্যাপের কারণেই নিষেধাজ্ঞাটি এসেছে বলে মন্তব্য করেন মোমেন। উল্লেখ্য, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং সংস্থার সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এই প্রথম দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে আলাপ হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যায় মন্ত্রীকে মোবাইলে ফোন করেন এন্থনি ব্লিনকেন । মন্ত্রী মোমেন তখন বঙ্গভবনে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালেই ফোনটি ধরেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় গত পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন। মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা মানবজমিনকে সন্ধ্যায় জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার বিকালে জানানো হয় অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চান। গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও রয়েছেন, যিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনী এবং র‍্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা ব্যাপক আলোচনা তৈরি করে। মানবজমিন

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code