ফোবানার ৩৮তম সম্মেলন হবে মিশিগানের ডেট্রয়েটে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: উত্তর আমেরিকার বৃহত্তম বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানার ৩৮তম সম্মেলন হচ্ছে মিশিগানের ডেট্রয়েটে। আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব মিশিগান। ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে গত ৩০ জুন দুপুরে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ সম্মেলনের বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরেন।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, এগজিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ কবীর কিরন, আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা, ট্রেজারার এস এম লতিফুর রেজা তুষারসহ সংগঠনের নেতারা।

ডেট্রয়েট সম্মেলনের আহ্বায়ক কনভেনার কামরুল হুদা রাসেল ও সদস্য সচিব খালেদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, আগামী ৩০, ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর, ২০২৪ ফোবানার ৩৮তম সম্মেলন মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে বাংলা টাউনখ্যাত ডেট্রয়েটের জেইন ফিল্ডে এবং হোটেল একোমডেশান সাউথ ফিল্ডের হিলটন গার্ডেনে।

Manual7 Ad Code

সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা, বিজনেস নেটওয়ার্কিং সামিট, সাংস্কৃতি অনুষ্ঠান, বাউল সন্ধ্যা, ব্যান্ড শো, সিনেমা, স্লাইড শো, আর্ট এগজিবিশান, ফ্যাশন শো, ট্যালেন্ট শো, ইয়থ ফোরাম, নাটক, নৃত্য, ফটো প্রদর্শনী, লটারি, রাফেল ড্র, দেশীয় আড্ডা, শতাধিক স্টল যাতে থাকবে বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিস ও রকমারি খাবারের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীদের গান ও নৃত্য। থাকবে কবি সাহিত্যিকদের নিয়ে আড্ডা কাব্য জলসা, বিজ্ঞান ও প্রযুক্তি, জলবায়ু বিষয়ে বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে থাকবে বিশেষ আয়োজন।

সম্মেলন উপলক্ষে একটি বহুবর্ণা স্মরণিকা প্রকাশ করা হবে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। সম্মেলন উপলক্ষে বিভিন্ন কমিটি, উপকমিটি ইতোমধ্যেই গঠন করা হয়েছে এবং আরও কাজ চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘ফোবানার মূল লক্ষ্য হচ্ছে, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা বাংলাদেশিদের বাংলা ও বাঙালি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, বাংলার কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিকে তুলে ধরা।’ তিনি মিশিগানে একটি বাংলাদেশ কনস্যুলেট খোলার ব্যাপারে ফোবানার মাধ্যমে জোর দাবি জানাবেন এবং এ ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবেন বলে উল্লেখ করেন।

আহ্বায়ক কামরুল হুদা রাসেল বলেন, ‘ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা, নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা, উত্তর আমেরিকায় বসবাসকারি বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতুবন্ধ তৈরি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। আসন্ন ফোবানা সম্মেলন হয়ে ওঠুক প্রবাসের মাটিতে হাজার হাজার বাংলাদশিদের এক মিলনমেলা।’ মিশিগান হচ্ছে আমেরিকার মধ্যে দ্বিতীয় বাঙালি জনবহুল অঙ্গরাজ্য, এখানে প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি বাস করে।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. শাহাবউদ্দিন, আকিকুল হক শামীম, বদরুল হুদা নাজেল, নাসের সবুজসহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মিশিগানে কর্মরত বিভিন্ন পত্রিকা ও টিভি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকেরা। সবশেষে উপস্থিত সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

এরআগে গত ২১ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোবানার প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা এবং প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী বলেন, ‘৩৮তম ফোবানা সম্মেলন হবে আগামী আ০গস্ট ৩০ থেকে সেপ্টেম্বর ১ তারিখ পর্যন্ত মিশিগানের ডেট্রয়েট শহরে।’ ওই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ফোবানার কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক ডক্টর রফিক খান ও ফোবানা হোস্ট কমিটির প্রধান সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।

সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বেদারুল ইসলাম বাবলা বলেন, ‘৩৮তম ফোবানা সম্মেলন হবে আগামী আগস্ট ৩০ থেকে সেপ্টেম্বর ১ তারিখ পর্যন্ত মিশিগানের ডেট্রয়েট শহরে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code