ফ্রান্স দর্পণ পত্রিকার কমিউনিটি অ্যাওয়ার্ড ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণমাধ্যম ফ্রান্স দর্পণের দশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কমিউনিটি অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠান হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের অভারভিলায় একটি অভিজাত হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী সমাজে বিশেষ অবদান রাখা গুণীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলা। পবিত্র কুরআন তেলাওয়াত ও ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম বলেন, দশ বছরের পথচলায় আমরা প্রবাসীদের সাফল্য ও ইতিবাচক সংবাদ তুলে ধরেছি; এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ, বিবিসি ওয়ার্ল্ডের লন্ডন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসনাত জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব মোজ্জামেল হক, প্রকাশক মিয়া মাসুদ, মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া,শাহিন আরমান চৌধুরী, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য সোনিয়া জামান প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন— ইসলামী ও নৈতিকতা শিক্ষা : বদরুল বিন হারুন (প্রিন্সিপাল, এমসিসি ইনস্টিটিউট); বর্ষসেরা সামাজিক সংগঠন : বিসিএফ; বর্ষসেরা নারী অধিকার কর্মী : সৈয়দা তাওফিকা সাহেদ (সভানেত্রী, বিকশিত নারী সংঘ); বর্ষসেরা ব্যবসায়ী উদ্যোক্তা : মো. ফেরদৌস রহমান; বর্ষসেরা ক্রীড়াবিদ : নাজিবুল্লাহ পিয়াস। পুরস্কারপ্রাপ্তরা জানান, এই স্বীকৃতি প্রবাসে সমাজের জন্য আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে। পরে সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী প্রিয়ন্তি ও মৌসুমি চক্রবর্তীর মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code