

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ফ্লোরিডায় তার বাড়িতে অভিযান চালিয়েছে। তিনি এই ঘটনাকে জাতির জন্য একটি অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার এই অভিযান চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, পাম বিচের মার-এ-লাগো বাড়িটি এফবিআই-এর বড় একটি দল দখল করেছে। এই অভিযান ট্রাম্পের সরকারি নথি দেখভালের সঙ্গে সংশ্লিষ্ট।