বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে বদলগাছী সরকারি কর্মচারীদের প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) ঃ
’জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সুমন জিহাদী, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এটি. এম. জিল্লুর রহমান, সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম ও বিআরডিবি কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন , ভাস্কর্য ভেঙ্গে ফেলে বঙ্গবন্ধুকে অবমাননা করে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। তাই এই ঘৃনিত অপরাধকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code