বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএসএফের মৈত্রী সাইকেল র‍্যালি শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বেনাপোল প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতীয় বিএসএফ এক মৈত্রী সাইকেল র‍্যালি যাত্রার আয়োজন করেছে। এ সময় বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে দু’দেশের বিজিবি-বিএসএফের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual1 Ad Code

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানসল্যান্ডে বিজিবি-বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাগন জাকজমকপূর্ন একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল র‍্যালির উদ্বোধন করেন। সাইকেল র‍্যালিটি ১০ জানুয়ারি কলকাতার বশিরহাট ভারতীয় সীমান্ত পিলার ১ নম্বর থেকে যাত্রা শুরু করে।আজ উদ্বোধনের মধ্য দিয়ে তা ১৭ মার্চ পর্যন্ত চলবে। ৪ হাজার ৯৬ কিলোমিটার পথ পাড়ি ভারতের মিজোরাম সীমান্ত গিয়ে শেষ হবে।

Manual1 Ad Code

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকি উপলক্ষে বিএসএফের সাইকেল র‍্যালির বিষয়টি নিশ্চিত করে জানান,বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন এবং বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসাবে বিএসএফ এই সাইকেল র‍্যালির আয়োজন করেছেন। সাইকেল র‍্যালিতে ১৭ জন অংশ গ্রহন করবেন।র‍্যালিটির নেতৃত্ব দেবেন বিএসএফের আইজি শ্রী অশ্বিনি কুমার।

Manual5 Ad Code

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর বিজিবির রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসাইন, রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল, নোডাল অফিসার লে. কর্নেল কবির হোসাইন ও ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোঃ সেলিম রেজা সহ আর ও অনেকে।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের এডিজি শ্রী পঙ্কোজ কুমার, ডিআইজি অজিত কুমার তেতে, শ্রী অশ্বিনি কুমারসহ আরও অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code