বঙ্গবন্ধুর ভাষণ ইউনিস্কোর স্বীকৃতি প্রাপ্তিতে বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের উৎসব র‌্যালি ও আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

রাজু আহমেদ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসীক ৭ মার্চের ভাষণ ইউনিস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের উদ্যোগে এক উৎসব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বার্মিংহাম সিটি সেন্টারে অবস্থিত বাংলাদেশী সহকারী হাইকমিশনের সামনের রাস্তায় ২৫ নভেম্বর এই উৎসব র‌্যালি এবং সহকারী হাইকমিশনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসব র‌্যালিতে বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইনকে সাথে নিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে বার্মিংহামের বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দ যোগ দেন। র‌্যালি শেষে সহকারী হাইকমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা সভায় বক্তারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের র্আন্তজাতিক স্বীকৃতিকে সারা বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ভাবমুর্তি আরো উজ্জ্বল হয়েছে উল্লেখ করে প্রবাসে থাকা সকল বাঙালীকে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। পরিচালনা করেন কন্সুলার কর্মকর্তা এ এস এম গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ,মিডল্যান্ডস আওয়ামিলীগের সভাপতি হিফজুর রহমান খান,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,সহ-সভাপতি মোস্তফা কামাল বাবলু,সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমেদ লিটু,তথ্য ও গবেষণা সম্পাদক হোসেন অহামদ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,নাট্যকার মুরাদ খান,ডাঃ আব্দুল খালিক,সদস্য দিপু শেখ,সান্ডওয়েল আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিলাল বদরুল,গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমিনুর রহমান,বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি রহমত আলী,যুক্তরাজ্য আওয়ামিলীগের সদস্য ওয়াসিমুজ্জামান,মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলু,বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ,সংস্কৃতিকর্মী আবু হায়দার চৌধুরী সুইট,সৈয়দ এলাহি হক শেলু, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এটিএন বাংলা ইউ‘কের জয়নাল ইসলাম,একাত্তর টিভির রাজু আহমেদ,মহিলা নেত্রী খোন্দকার শিমুল প্রমূখ।

 

Manual5 Ad Code

Manual5 Ad Code

 

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code