বঙ্গবন্ধুর সমাধিতে পরিবেশ ও বন সচিব জিয়াউলের শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ):

Manual6 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব জিয়াউল হাসান।

রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বপরিবারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা।

Manual2 Ad Code

পরিবারবর্গছাড়াও এসময় তার সাথে ছিলেন যশোর সামাজিক বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম। সচিবের একান্ত সচিব সহিদুল হক পাটোয়ারি, ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভুইয়া, যশোর বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান, মুকসুদপুর প্রেসক্লাবর সিনিয়র সহসভাপতি ছিরু মিয়া প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়েরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code