শব্দদূষণ নিয়ন্ত্রণে গাজীপুরে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
মেহেদী হাসান, গাজীপুর:
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় শিক্ষার্থীদের জন্য শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার গাজীপুর সরকারি মহিলা কলেজে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া’র  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা  প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ড. এবিএম ইসমাইল হোসেন খান, গাজীপুর জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জাকিয়া সুলতানা, নাগরিক প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে শব্দ দূষণ বিষয়ে মূল আলোচনা উপস্থাপনা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন। শব্দ দূষণের কারণ, প্রতিকার এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code