হোসেনপুর ইউএনও শেখ মহি উদ্দিনের বিদায় সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন এর বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিযদ এর যৌথ আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিযদ সম্মেলন কক্ষে বুধবার (১৭ জুন) বিকাল সহকারী কমিশনার(ভ’মি) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সহকারী শিক্ষা কর্মকর্তা মো:সাদিকুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিদায় সংবর্ধনায় ইউএনও এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন;উপজেলা পরিযদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাবেক যুব লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এমএ হালিম,আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান মো:খুরশিদ উদ্দিন, সিদলা ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান মো:সিরাজ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস, সাংবাদিক প্রদীপ কুমার সরকার, হাসিম রেজা দানিস, মো: জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code