শহীদদের তালিকা হচ্ছে, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। আজ বুধবার রাজধানীর মিরপুর পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফের বাসায় তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ কথা বলেন।

Manual1 Ad Code

তথ্য উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণ-অভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগির সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে।’

নাহিদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের কথা দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাঁদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। তাঁদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।’

Manual4 Ad Code

তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন এবং এখন থেকে যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

প্রসঙ্গত, শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে পুলিশের গুলিতে নিহত হন শফিক উদ্দিন আহমেদ আহনাফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code