শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিট অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

মেহেদী হাসান ॥
শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন থানা এলাকার বিট অফিসারদের উপস্থিতিতে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় পুলিশ সুপার জনাব এস. এম. আশরাফুজ্জামান-এঁর সভাপতিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং কর্মশালায় পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান সকল বিট অফিসারদের উদ্দেশ্যে বলেন জনগনের সেবাই আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগনের দৌরগোড়ায় পৌছাতে। আমরা চাই জনগনের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করতে। নতুন আধুনিক ও মানবিক পুলিশ, আস্থার পুলিশ তৈরি করতে, এই বিট পুলিশিং এর মাধ্যমে। আর তাই প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগনের দৌরগোড়ায় পুলিশি সেবা পৌছাতে সকল বিট অফিসারগণকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সকল বিটের বিট রেজিস্টার দেখেন পুলিশ সুপার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, বিট অফিসার এসআই/নিঃ মোঃ মিজানুর রহমান, শরীয়তপুরসহ জেলার বিভিন্ন থানা এলাকার বিট পুলিশিং অফিসারগণ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code