বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আদ্যোপান্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং ওই ঘটনার দীর্ঘ বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করলো আওয়ামী লীগ। দলটির নেতৃবৃন্দ ও সরকারের মন্ত্রীসভার সদস্যরা ঢাকায় অবস্থিত বিভিন্ন মিশনের কর্মকর্তাদের কাছে ওই নির্মম হত্যাকাণ্ডের আদ্যোপান্ত তুলে ধরেন। তারা বঙ্গবন্ধুর বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কথা বলে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুহত্যার নেপথ্যে জড়িতেদের মুখোশ উন্মোচন ও ইতিহাসের সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে কমিশন গঠনের কথাও বলেন।
শনিবার (২০ আগস্ট) ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বরে দলের আন্তর্জাতিক উপকমিটি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ‘অ্যানালস অব হিস্ট্রি: দ্য ইনডেলিবল মার্ক অব আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাপান, রাশিয়া, জার্মানি, পাকিস্তানসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন। পরে কূটনীতিকরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর এম জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নাহিদ এজহার খান, বঙ্গবন্ধুহত্যার প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী আব্দুর রহমান শেখ রমা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আনিসুল হক তার বক্তব্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে দীর্ঘ ২১ বছর বিচার বন্ধ রাখাসহ বিচারপ্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ জারির পর বিচার তো দূরের কথা মামলা পর্যন্ত করার সুযোগ ছিল না। কোনও অসভ্য দেশেও এ ধরনের আইন থাকতে পারে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code