হবিগঞ্জ–৪: ব্যারিস্টার সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে যাচাই বাছাই শেষে তাঁর মনোনয়নটি বৈধ হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ।

Manual3 Ad Code

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘোষণার সময় ব্যারিস্টার সুমন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশের সময় ব্যারিস্টার সায়েদুল হক সন্তোষ প্রকাশ করেন।

Manual8 Ad Code

এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে মনোনয়ন বৈধ হওয়া। অনেকেই বিষয়টা নিয়ে টেনশনে ছিলেন। আপাতত টেনশন মুক্ত হওয়া গেছে। এখন মূল যুদ্ধ, তা হলো মানুষের দ্বারে দ্বারে যাওয়া ও তাঁদের ভালোবাসা পাওয়া।’

হবিগঞ্জ-৪ আসন থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে জামাল হোসেন লিটন নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁর দেওয়া এক শতাংশ ভোটারের সমর্থন যাচাই করতে গিয়ে গড়মিল পাওয়ায় মনোনয়নটি বাতিল করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code