পাকিস্তানে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহ থেকে চলমান বিক্ষোভ সহিংসতায় গড়াচ্ছে। হাজারো মানুষ রাজপথে নেমেছেন এবং নিজেদের বিদ্যুতের বিলের কপি আগুনে পোড়াচ্ছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখছেন, সেবা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা হচ্ছে। জীবনযাত্রার মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক বিরোধ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

গত তিন মাসে পাকিস্তানে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়েছে। দেশটিতে প্রতি কিলোওয়াটের দাম এখন ৫০ রুপি। জুন মাসে প্রতি লিটার পেট্রোলের দাম ২৬২ রুপি থাকলে সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৩০৫ রুপি।

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। মূল্যস্ফীতি রেকর্ড মাত্রায় বেড়ে ৩৬ দশমিক ৪ শতাংশ হয়েছে। গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া গত বছর বন্যায় দেশটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual2 Ad Code

গত সপ্তাহে করাচিতে বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন। কে-ইলেক্ট্রিক নামের একটি কোম্পানির কর্মীদের ওপর হামলা চালান বিক্ষুব্ধরা।

Manual7 Ad Code

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জ্বালানি দফতর পুলিশের সুরক্ষা চেয়েছে। বিক্ষোভকারীরা দফতরের কর্মী ও স্থাপনায় হামলার হুমকি দেওয়ার পর এই অনুরোধ জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code