বঙ্গবীর ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

শরীফ গাজী সিলেট: আগামী ১লা সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী সফলের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) নগরীর জিন্দাবাজারস্থ ওভারসিজ কার্যালয়ে ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

Manual1 Ad Code

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, তাহিপুর সমিতির সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার, হাওড় উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ মিয়া, মানবাধিকার বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুুফ সেলু, শিরিন চৌধুরী, আব্দুল ওয়াদুদ, সাহেদা আক্তার প্রমুখ। সভায় বঙ্গবীর ওসমানীর ১০৫তম জন্ম বার্ষিকী সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code