মুক্তিযোদ্ধাদের উপহার দিলেন জেলা পরিষদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ, সিলেট-এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট মহানগর ও জেলা কমান্ড ইউনিটের বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় এ উপলক্ষে জেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান এডভোকেট, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীরপ্রতিক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক সদর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী ইরশাদ আলী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code