বন্দি সু চি অসুস্থ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত বন্দি নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখার জন্য বাইরে থেকে চিকিৎসক আনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। কারাগারের চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছে ৭৮ বছর বয়সী এই নোবেলজয়ীর।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্র এবং সু চির প্রতি অনুগত ছায়া সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। জান্তা সরকারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, সু চি মাড়ি ফুলে যাওয়া রোগে ভুগছেন। তিনি ভালোভাবে খেতে পারছিলেন না। বমি ও ‘মাথাশূন্য’ বোধ করছেন।

Manual2 Ad Code

এ বিষয়ে কথা বলতে মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রকে রয়টার্স থেকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় এ পর্যন্ত মোট ১৯টি অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধের দায়ে তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code