বন্ধুকে অ্যাপ রেফার করলে বোনাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

১৯ দিনের মাথায় মারণ করোনাভাইরাস থেকে মুক্ত হলেন পর্তুগাল এবং জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে রোনালদোর ক্লাব তার করোনামুক্ত হওয়ার খবর সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, তুরিনের বাড়িতে তাদের দলের মধ্যমণিকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেশের হয়ে উয়েফা নেশনস লিগ চলার মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। ফ্রান্স থেকে লিসবনে ফেরার পর তার কোভিডের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত তাকে লিসবনে হোম আইসোলেশনে পাঠানো হয়। এরপর কয়েকদিন পর মেডিক্যাল ফ্লাইটে চড়ে লিসবন থেকে তুরিনে উড়িয়ে আনা হয় জুভেন্টাস তারকাকে। তবে তুরিনে এসেও আইসোলেশনে থাকতে হয়েছিল তাকে।

Manual1 Ad Code

দেশের জার্সিতে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচটি মিস করার পর জুভেন্টাসের জার্সিতে সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৪টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। যার মধ্যে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচটি অন্যতম।

উল্লেখ্য, এই ম্যাচের মধ্যে দিয়ে প্রায় দু’বছর বাদে ফের প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানোর। কিন্তু ম্যাচের ২৪ ঘন্টা আগে অবধি সিআর সেভেনের নোভেল করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভই ছিল। স্বাভাবিকভাবেই মাঠে নামার অনুমতি পাননি তিনি। একইসঙ্গে একের পর এক পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতে থাকায় উদ্বেগও বাড়ছিল।

Manual5 Ad Code

অবশেষে গতকাল শুক্রবার সকল উৎকণ্ঠার অবসান হল। এদিন ক্রিশ্চিয়ানোর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় কোভিড পরীক্ষা করা হয়। এবং সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে জুভেন্টাস কর্তৃপক্ষ। তাই আপাতত জুভেন্টাস শিবিরে যোগ দিতে কোনও অসুবিধা নেই পর্তুগিজ ফুটবল তারকার। তবে আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে স্পেজিয়ার বিরুদ্ধে কোচ আন্দ্রে পিরলো তাকে মাঠে নামাবেন কীনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code