বন্যা দুর্গতদের সহযোগিতা করলো নিউইয়রকের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষারথীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্টাফ রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএর বনভোজন ২০২২ এর উদ্বৃত্ত অর্থ সিলেটের বন্যাদুর্গতের তহবিলে ।
গত ২৬ জুন রবিবার লংআইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের ওক প্যাভিলিয়নে অত্যন্ত জাকজমক পূর্নভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএর বনভোজন অনুস্ঠিত হয়।বনভোজনের সমাপনি ও পুরুস্কার বিতরনি পর্বে এলামনাইএর নেতৃবৃন্দের বক্তব্যে সভাপতি এমলাক হোসেন ফয়সাল, সিনিয়র সহসভাপতি প্রফেসর সোলায়মান সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, প্রফেসর কাজী ইসমাইল, সাবেক সাধারন সম্পাদক জাহাংগীর আলম, বনভোজন কমিটির সদস্য সচিব কাওসার সরদার সহ সকল নেতৃবৃন্দ সিলেটে বন্যাদুর্গতদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের প্রতি সহযোগীতার হাত বাডিয়ে দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানান এবং বনভেজনে উদ্বৃত্ত অর্থ সিলেটে বন্যদুর্গতদের ত্রান তহবিলে দেয়ার ঘোষনা দেন।
গত ১১ জুলাই সোমবার এলামনাইএর পক্ষে সাধারন সম্পাদক আশিক মাহমুদ ও যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম বনভোজনে উদ্বৃত্ত ১৪০০ ডলার স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেট এর ত্রানতহবিল ফান্ড ট্রাস্ট ব্যাংকের একাউন্টে পাঠিয়ে রিসিট হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব)তোফায়েল আহমেদের কাছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code