বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মোস্তাক আহমেদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

আসহাবুজ্জামান শাওন কমলগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে তিন টায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ১-০ গোলে শাহজাহান কিংস ফুটবল একাডেমী হবিগঞ্জকে পরাজিত করে জয় লাভ করে।

Manual1 Ad Code

টুর্ণামেন্টে মোট ১৬টি দল নিয়ে ইমান’স ফ্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার তিনটায় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির দূত পায়রা উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। এর পর অতিথিরা থিম সং-এর তালে তালে একটি খোলা জীপে করে মাঠ প্রদক্ষিণ করেন।
কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল (মিলন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারমান পুষ্প কুমার কানু, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত আহমদ তরফদার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমী, শ্রীমঙ্গলের প্রথমার্ধে দেওয়া একমাত্র গোলে শাহজাহান কিংস ফুটবল একাডেমী হবিগঞ্জকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে প্রচুর দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code