বর্ধিত মাথাপিছু আয়ে বেশিরভাগ মনুষের অংশীদারিত্ব নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ২১ হাজার টাকা এবং প্রতিদিনই এ আয় বাড়ছে; কিন্তু বেশিরভাগ মানুষ এর অংশীদার হতে পারছে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘বর্তমান উন্নয়নের এটাই হচ্ছে বৈশিষ্ট। একারণেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে এবং তা অবশ্যই দারিদ্র সীমার ওপরে। সে হিসাবে ন্যূনতম মজুরির কোনোভাবেই ২৫ হাজার টাকার নিচে নির্ধারণ করা যায় না।’
শুক্রবার (১ জুলাই) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘দ্রব্যমূল্য, শ্রমিকের জীবন মজুরি প্রশ্ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এই সভার আয়োজন করে।
শ্রমিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ‘কোনও অগ্রাধিকার নাই’ অভিযোগ করে আনু মুহাম্মদ বলেন, ‘শিল্প পুলিশ তৈরি করা হয়েছে। কিন্তু মালিকদের অবহেলা বা ভুলের জন্য কোনও ব্যবস্থা নিতে দেখা যায় না। অথচ শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য তারা বেশি তৎপর। শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল, স্কুল ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে সরকারের কোনও অগ্রাধিকার নাই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code