বর্ষায় ইলিশের কোফতা, যেভাবে বানাবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লাইফস্টাইল : এখন বর্ষাকাল। সময়-অসময়ে বৃষ্টি নামছে। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এই বর্ষায় ঝাকেঝাকে ধরা পড়ছে ইলিশ। বাজারে গেলেই চোখে পাড়ার মতো ইলিশের সরবরাহ দেখা যায়। ইলিশ মাছের প্রতি কমবেশি ভালোবাসা সবারই আছে। পরিবার ভেদে ইলিশ মাছ রান্নার বেলাতেও আছে নানা ভিন্নতা। এই বর্ষায় ইলিশের অন্য রকম স্বাদ চাইলে বানাতে পারেন ইলিশের কোফতা।

Manual4 Ad Code

উপকরণ

Manual7 Ad Code

ইলিশ মাছ ৪ টুকরো, পেঁয়াজ কুচি এক কাপ, টমেটো কুচি এক কাপ, আদা বাটা এক চা চামচ, হলুদের গুঁড়ো এক চা চামচ, মরিচ গুঁড়ো এক চা চামচ, বেসন এক টেবিল চামচ, জিরার গুঁড়ো এক চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো ও সামান্য ধনেপাতা কুচি।

প্রণালি

Manual5 Ad Code

ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে নিন। এ বার এই বাটা মাছ, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো ও বেসন দিয়ে মেখে একটি পাত্রে রাখুন। মিশ্রণটিকে ছোট ছোট কোফতার আকারে গড়ে নিন।

Manual6 Ad Code

এ বার কড়াইতে তেল গরম করে কোফতাগুলো ভেজে তুলে রাখুন। সেই তেলেই পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভেজে নিন। ভাজাভাজা হয়ে এলে হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে পানি দিয়ে দিন।

পানি শুকিয়ে গেলে ভেজে রাখা কোফতা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের সুস্বাদু কোফতা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code