বলিউডের ‘কাঁটা লাগা’ গানের শেফালি জরিওয়ালা আর নেই

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual3 Ad Code

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি জরিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে জীবনাবসান হয়েছে তাঁর। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

সংবাদমাধ্যমের তথ্যমতে, শেফালির স্বামী, অভিনেতা পারাস টাইগি নিজেই তাঁকে হাসপাতালে নিয়ে যান। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত চিকিৎসকেরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

Manual2 Ad Code

শেফালির আকস্মিক মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর এই অকাল মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের পর রাতারাতি পরিচিতি পান শেফালি জরিওয়ালা। এরপর একাধিক মিউজিক ভিডিও ও রিয়্যালিটি শোতে তাঁকে দেখা গেছে। ২০১৯ সালে তিনি ‘বিগ বস ১৩’ অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন।

ডেস্ক: আর

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code