বলিউডের পুরস্কার আসরে জয়া আহসান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকাই শোবিজ জয়ের পর টলিউডও নিজের করে নিয়েছেন জয়া আহসান। এখন তার পদচারণা বলিউডের দিকে। ইতোমধ্যে একটি হিন্দি ছবির শুটিংও সেরে ফেলেছেন। যেখানে সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে।

Manual2 Ad Code

এদিকে কিছু দিন পরই কলকাতায় মুক্তি পাচ্ছে জয়ার নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’। সেই সুবাদে টলিশহরে অবস্থান করছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ তাকে দেখা গেলো, আবুধাবিতে। বলিউডের একটি নামি পুরস্কার আয়োজনে।

Manual6 Ad Code

শনিবার (২৭ মে) রাতে আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার ২২তম আসর অনুষ্ঠিত হয়েছে। এর আগের দিন ছিল গ্রিন কার্পেট আয়োজন। দুই দিনব্যাপী এই পুরস্কার আসরে বলিউডের সিংহভাগ তারকার উপস্থিতি দেখা গেছে।

তবে জমকালো সেই সিনে জলসায় হাজির হয়ে বাংলাদেশিদের চমকে দিলেন জয়া আহসান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আইফা অনুষ্ঠানে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code