বসন্ত ও ভালোবাসার আয়োজন নিয়ে ‌সারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের জন্য এবারের পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ‘সারা’ লাইফস্টাইল ভিন্নমাত্রার পোশাকের সম্ভার সাজিয়েছে। ‘সারা’র ফাল্গুনের আয়োজনে রয়েছে ফ্লোরাল মোটিফে হলুদ, কমলা, বাসন্তী রঙের সাথে রয়েল ব্লু, গোলাপী ও সাদা রঙের ভ্যারিয়েশন। রঙিন সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ন আর সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ক্রেতাদের ভালো লাগবে ।

Manual7 Ad Code

মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, সিঙ্গেল থ্রি পিস, কামিজ, ফ্যাশন টপস, লন থ্রি পিস, কাফতান, ক্যাজুয়াল শার্ট। আর ছেলেদের এবারের কালেকশনে রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পোলো, টি-শার্টসহ বিভিন্ন আয়োজন। এছাড়া ‘সারা’র কিডস কালেকশনে মেয়েদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি, থ্রি পিস। বয়েজ কালেকশনে থাকছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, প্যান্ট।

বড়দের ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা ও ছোটদের ক্ষেত্রে মাত্র ৪৯০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে ফাল্গুন কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

Manual7 Ad Code

ভালোবাসা দিবসেও আছে ‘সারা’র বিশেষ আয়োজন। এই আয়োজনে স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশনও। ভালবাসা দিবসের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রি পিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট। এছাড়াও ‘সারা’র রেগুলার ডিজাইনের পোশাক তো থাকছেই।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code