বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

Manual5 Ad Code

রোববার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এই পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত অপর দুইজন হলেন নঈম নিজাম ও শাহেদ মুহাম্মদ আলী।

Manual8 Ad Code

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আসামিরা আদালতে হাজির হননি। রোববার আমরা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

Manual8 Ad Code

মামলাটি দায়ের করেছিলেন অনলাইন নিউজ পোর্টাল সকাল-সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম। মামলার বিবরণী অনুযায়ী, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন এবং ২০২৩ সালের ১৬ অক্টোবর পদত্যাগ করেন। তিনি কোম্পানির কাছ থেকে দীর্ঘদিনের সার্ভিস বেনিফিট বাবদ পাওনা টাকা পরিশোধের দাবি করেন।

প্রকাশিত বিবরণ অনুযায়ী, রাহেনুর ইসলামকে মোট ১০টি চেক প্রদান করা হয়, যার মধ্যে দুইটি চেক নগদায়ন করা হয়েছে। বাকি ৮টি চেকের মধ্যে একটি চেকের মূল্য ছিল এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকা। দুইটি চেক তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুগদা শাখায় জমা দেন। কিন্তু ২০২৫ সালের ২৩ মার্চ এই চেকগুলো অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজ অনার হয়।

Manual5 Ad Code

রাহেনুর ইসলাম ৮ এপ্রিল আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান এবং চেকগুলো অনার না হওয়ার বিষয়টি জানিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। তবে আসামিরা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বর্তমানে আংশিকও পাওনা টাকা পরিশোধ করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code