বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়ের মাধ্যমেই একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র নির্মাণ সম্ভব।

Manual3 Ad Code

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এখন সময় এসেছে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের।

Manual3 Ad Code

এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

Manual6 Ad Code

সমমনা জোটের পক্ষে বৈঠকে অংশ নেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Manual5 Ad Code

বৈঠকে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় নির্বাচন, সমমনা দলগুলোর রাজনৈতিক কৌশল ও ঐক্য ধরে রাখার বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code