সেই ৮৫ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে ইসির প্রজ্ঞাপন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual5 Ad Code

২০০৭ সালে চাকরিচ্যুত হওয়া ৮৫ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সিনিয়র সচিব আখতার আহমদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual1 Ad Code

এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ এসব কথা বলেছেন।

এসব কর্মকর্তার আগামীকাল মঙ্গলবারের মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। উক্ত তারিখে যোগ না দিলে চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে ২০০৫ সালে এ ৮৫ জন কর্মকর্তা নিয়োগ পান। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭ সালের ৩ সেপ্টেম্বর) তাঁদের চাকরিচ্যুত করা হয়।

২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গত ২৫ ফেব্রুয়ারি চাকরি ফেরতের এ রায় দেন। সে রায়ের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করল ইসি।

Manual3 Ad Code

ডেস্ক: এস

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code