বাংলাদেশি তরুণকে বিয়ে করলেন উলফা নেতার মেয়ে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) প্রতিষ্ঠাতা গোলাপ বরুয়া ওরফে অনুপ চেটিয়ার মেয়ে বন্যা বরুয়াকে বিয়ে করেছেন বাংলাদেশি তরুণ অনির্বাণ চৌধুরী। গত ৩০ সেপ্টেম্বর আসামের ডিব্রুগড়ের জেরিগাঁওয়ে অনুপ চেটিয়ার বাড়িতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

Manual4 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, উলফা নেতা অনুপ চেটিয়া বাংলাদেশের কারাগারে বন্দী থাকাকালীন ঢাকার একটি স্কুলে পড়ছিলেন তার মেয়ে বন্যা। সেই সময় স্কুলবন্ধু অনির্বাণের সঙ্গে পরিচয়ের পর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারের সম্মতিতে অনির্বাণ এবং বন্যার বিয়ে হয়েছে।

Manual4 Ad Code

ঢাকার মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন তারা। যে সময় তাদের মাঝে প্রেমের সময় গড়ে ওঠে, সেই সময় আসামে উলফাদের বিদ্রোহ ছিল চরমে।

Manual2 Ad Code

ডেকান হেরাল্ড বলছে, গত ৩০ সেপ্টেম্বর আসামের পূর্বাঞ্চলীয় ডিব্রুগড় শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত অনুপ চেটিয়ার জন্মস্থান জেরিগাঁও গ্রামে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বন্যা বরুয়া ও অনির্বাণ চৌধুরী। আসামের বিদ্রোহী সংগঠন উলফার সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য বন্যার বাবা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর (২০১৫ সালে) সাত বছর পর এই বিয়ে অনুষ্ঠিত হলো।

উলফার সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া ডেকান হেরাল্ডকে বলেছেন, ‘আমি কারাগারে থাকায় তাদের সম্পর্কের কথা জানতাম না। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের বিপ্লবে যে ধরনের সাহায্য করেছে, সেজন্য আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা আছে। তাই বিয়েতে আমাদের কোনো আপত্তি ছিল না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code