বিদ্যুতের তারের স্পর্শ নিহত ৪

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ভারত প্রতিনিধি: তাজিয়া মিছিলের পতাকায় বিদ্যুতের তারের স্পর্শ লেগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকালে ভারতের ঝাড়খন্ডে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানায়, তাজিয়া মিছিল বের করার পর হঠাৎ পতাকা বাঁধা লোহার রডে ১১ হাজার ভোল্টের তারের স্পর্শ লাগে। এসময় বিদ্যুতস্পৃষ্ট হন ১৪ জন। তাদেরকে বোকারো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

Manual2 Ad Code

বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক বলেন, ‘রাঁচি শহর থেকে ৮০ কিলোমিটার দূরে পেতারওয়ার পুলিশ স্টেশনের আওতায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।’

Manual6 Ad Code

বোকারোর ডেপুটি কমিশনার কুলদীপ চৌধুরী জানান সাধারণত কোন এলাকায় মহরমের তাজিয়া বেরোলে সেখানে বিদ্যুৎ সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু এখানে কেন সেরকমটা হলো না কেনো, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code