বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়ে্শন এর দোয়া মাহফিল ও আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়ে্শন এর উদ্যোগে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় এক ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনা সভা গত ৩১শে জানুয়ারি অনুষ্টিত হয়েছে ।

Manual4 Ad Code

জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন উপদেষ্টা একলিমু্জ্জামান নুনু, সংগঠনের স্কুল শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মিসেস সালমা সুমির শ্বশুর আব্দুল মালেক ও অকাল প্রয়াত জিমাম চৌধুরীর রোহের মাগফেরাত কামনায় এবং সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সাদি মিন্টু,প্রতিষ্টাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর বড়ভাই আব্দুল হান্নান হানু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর শ্বশুর নিউইয়র্কের বিশিষ্ট সমাজসেবী তছর আহমদ ও মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার সহ দেশ ও প্রবাসে অসুস্থ সকলের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বি.এম.এম.সি.সি. ইসলামিক স্কুলের প্রিন্সিপাল বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাওলানা রশিদ আহমদ ।

অনুষ্টানে বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, আমেরিকান বাংলাদেশী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও মুলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন, ফেঞ্চুগন্জ এসোসিয়েশনের সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন প্রাক্তন নির্বাচন কমিশনার জুনেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আজিমুর রহমান বোরহান, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি জোসেফ চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, ওসমানীনগর এসোসিয়েশনের সভাপতি বশির উদ্দিন,  সিনিয়র সহ সভাপতি ফখরুল চৌধুরী মিসলু, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও এসেনসিয়াল হোম কেয়ারের এরিয়া ম্যানেজার জালাল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী পরিষদ সদস্য রোকন হাকিম, সাইফুর রহমান স্মৃতি পরিষদ ইউএসএ এর সিনিয়র সহ সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, ফিলাডেলফিয়ার বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট খায়রুল ইসলাম খান সহ আরও অনেকে যোগদেন।

Manual5 Ad Code

সংগঠনের পক্ষ থেকে ছিলেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, শাহ কামাল উদ্দিন, কোষাধক্ষ্য শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মুমিত তানিম, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code