বাংলাদেশের আকাশে জিলকদের চাঁদ দেখা যায়নি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২২ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে। রোববার (২১ মে) পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে।

Manual4 Ad Code

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা হয়। এতে সিদ্ধান্ত হয় যে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code