বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ বায়তুল আজগর মসজিদে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:

স্থাপত্যের এক অনন্য নিদর্শন বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ। মুঘল, তুর্কি ও পারস্য ঘরানার কারুকাজে নির্মিত মসজিদটি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। সশরীরে দেখতে, যেতে হবে উপজেলা সদর থেকে দুই কিলোমিটার পশ্চিমের গুণাইঘর গ্রামে। চোখজুড়ানো এই মসজিদে ক্যালিগ্রাফি, কারুকাজ ও নকশার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবেই। এটি নির্মাণে ইট, বালু ও সিমেন্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে চীনামাটি ও টাইলস। মসজিদটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমায় গুণাইঘরে। দূরবর্তী গ্রাম থেকে অনেকেই এ মসজিদে আসেন জুমার নামাজ পড়বেন বলে।

Manual6 Ad Code

সাতটি গম্বুজ, চারটি সুউচ্চ মিনার রয়েছে

Manual8 Ad Code

জানা যায়, ২০০২ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ২০০৫ সালে উদ্বোধন হয়। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থপতি শাহিন মালিক। ক্যালিগ্রাফি, কারুকাজ ও নকশার কারুকাজ করেছেন বশির মেসবাহ

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code