বাংলাদেশ আওয়ামী শিল্পীগোষ্টীর সিলেট জেলা কমিটির অনুমোদন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
সাইমূম ইভান সভাপতি মারুফ আহমেদ সাধারণ সম্পাদক

নিউজ ডেস্কঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং মহান মুক্তিযুদ্ধ ও বাঙালী জাতীয়তাবাদের চেতনায় উদ্ধুদ্ধ জাতীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী শিল্পীগোষ্টীর সিলেট জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিষদ।

 

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম।

 

Manual3 Ad Code

নন্দিত আবৃত্তিশিল্পী নির্দেশক সৈয়দ সাইমূম আনজুম ইভানকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা, সাংস্কৃতিক সংগঠক মারুফ আহমেদ মুন্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন আওয়ামী শিল্পীগোষ্টীর কেন্দ্রীয় সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ সভাপতি বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সালাউদ্দিন বাদল ।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিমের সুপারিশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদন করা হয়।

Manual2 Ad Code

 

বাংলাদেশ আওয়ামী শিল্পীগোষ্টীর সিলেট জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সৌরভ তরফদার, অর্থ সম্পাদক হিসেবে নিতুশ দাস, দপ্তর সম্পাদক হিসেবে পায়েল চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক হিসেবে ইব্রাহীম হাসান, সংস্কৃতি সম্পাদক হিসেবে সাথী রাণী দাস, অনুষ্ঠান সম্পাদকহিসেবে মোশাররফ হোসাইন মৃদুল, সদস্য হিসেবে বীথি সাইমূম, মুরাদ আহমেদ, মুন্না খান, মো. জাহাঙ্গীর আলম, ইন্দ্রজিৎ দাস, বিক্রম নাথ, রাজাউল হক আলিম, শারমিন আক্তার রেবা, হেলাল আহমেদ জুয়েল, টিটু পাল, মিসবাউল হক ফাহাদ, আয়েশা বেগম ও আকাশ দেবনাথ মনোনীত করা হয়।

 

Manual4 Ad Code

চিঠিতে আগামী ৩-৬ মাসের মধ্যে কমিটির অভিষেক ও পরিচিতি সভার নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী শিল্পীগোষ্টী বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একটি অগ্রগণ্য সংগঠন। মঞ্চ থেকে রাজপথে এ সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা গণমানুষের কাছে ছড়িয়ে দিতে আপোষহীন নিরন্তর কাজ করে যাচ্ছে।

 

সিলেটে এ কমিটি অনুমোদনের মাধ্যমে মুজিব আদর্শের সাংস্কৃতিক চর্চা আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code