বাংলাদেশ আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে ফ্রি এন্ট্রি বডি টেষ্টিং ও মাস্ক ও স্যানিটাইজার বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধি ::

গতকাল ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে ফ্রি এন্ট্রি বডি টেষ্টিং ও মাস্ক ও স্যানিটাইজার বিতরন অনুষ্ঠান পার্কচেষ্টার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও প্রাক্তন সভাপতি আব্দুল হাসিম হাসনু । সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেটের এইটি সেভেন ডিসট্রিক্ট থেকে নির্বাচিত এসেম্বলী ওমেন কেরিনা রেইস । বিশেষ অতিথি ছিলেন ডিসট্রিক্ট লিডার জাষ্টিন ওয়েষ্ট ব্রুক ও মূলধারার রাজনীতিবিদ বিএসিসি এর প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার , জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এর অন্যতম কর্মকর্তা রোকন হাকিম ও মান্না মোনতাসির ।বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন এর সভাপতি জুনেদ আহমদ চৌধুরী , হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রাক্তন সভাপতি মাহবুব আলম, পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, মেনটেইনেন্স সেক্রেটারি ফটিক মিয়া, কমিউনিটি এক্টিভিষ্ট নুরে আলম জিকু।সংগঠনের  সহ সভাপতি লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম , কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন , প্রচার সম্পাদক সোহেল আহমদ, ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক হেলাল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম বক্তব্য রাখেন ।এন্টিবডি টেস্টিং স্পন্সর করেন রোকন হাকিম মাল্টি মিডিয়া সার্ভিস, লংজিভিটি হোম সার্ভিস ও এস এন মেডিক্যাল সার্ভিস ।

Manual2 Ad Code

কমিউনিটি সার্ভিসে জন্য নিউইয়র্ক স্টেট থেকে এওয়ার্ড লাভ করে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক্ । ৪ঠা সেপ্টেম্বরের  অনুষ্ঠানে  নিউইয়র্ক স্টেটের এসেম্বলী ওমেন কেরিনাস রেইস সংগঠনের নেতৃবৃন্দের নিকট এওয়ার্ডটি তুলে দেন ।সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে এ এওয়ার্ড এর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code