বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সিতে এবার বর্ণমালা ৫২!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সাকিব-মাশরাফি-মুশফিক-তামিমদের জার্সিতে কখনও স্বাধীনতা, কখনও সুন্দরবন, কখনও বা গর্জে ওঠো বাংলাদেশ- এমন সব থিম জায়গা পেয়েছে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণমালা ৫২ থিম নিয়ে জার্সি তৈরির উদ্যোগ নিয়েছেন ডিজাইনার সেজান লিংকন। এখন শুধু অপেক্ষা বিসিবির অনুমোদনের। ২০১১ সালে গর্জে ওঠো বাংলাদেশ, ২০১৪ সালে আমার স্বাধীনতা, ২০১৫ বিশ্বকাপে সুন্দরবন থিম নিয়ে জার্সি ডিজাইন করেছিলেন সেজান লিংকন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code