বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন ২০২১ : ওজনপার্কে ‘মান্নান-মাহবুব’ প্যানেলের বিশাল পরিচিতি সভা; সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক-আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘মান্নান-মাহবুব’ প্যানেলের বিশাল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ওজনপার্কে। সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশায়-শ্লোগানে গত ৫ অক্টোবর মঙ্গলবার রাতে ওজনপার্কের আল মদিনা পার্টি হলে এই প্যানেলের শেষ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বিশাল এ নির্বাচনী সমাবেশে প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আবদুল বাসিত খান বুলবুল ও ‘মান্নান-মাহবুব’ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জহির উদ্দিন জুয়েলের যৌথ পরিচালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, আজমল হোসেন কুনু ও ময়নুল হোসেন, প্রবীণ প্রবাসী আবদুল খালিক লানু, শামসুদ্দিন সোনাই, আবদুল আজিজ, আব্দুল হক, আবদুল হাই লন, আবদুল হাসিব মাস্টার, হারুন মিয়া, গৌছ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলী, বীর মুক্তিযোদ্ধা মৌলা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া দুদু, বুরহান উদ্দিন কফিল, মস্তফা উদ্দিন, মাসুক আহমেদ, আবুল হোসেন, মিসবা আবেদীন, সাইকুল ইসলাম, সালেহ আহমেদ মুনিয়া, শামীম আহমেদ, নূরে আলম অলি, খসরুল হক, আবদুল মতিন, এনাম আহমেদ, আকতার মিয়া মুক্তা, মো. আহসান রাসুল নাসির, সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল হক (মাহবুব), সহ সাধারণ সম্পাদক প্রার্থী আবদুন নূর হারুন, কোষাধ্যক্ষ প্রার্থী আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আবু তৈয়ব মোহাম্মদ তালহা প্রমুখ।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের সহ বিপুল সংখ্যক বিয়ানীবাজারবাসী ও কমিউনিটি নের্তৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার সমিতির নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী সদস্য প্রার্থী জামাল হোসেন। বিশেষ দোয়া পরিচালনা করেন হাজী শামসুল ইসলাম।

Manual2 Ad Code

‘মান্নান-মাহবুব’ প্যানেলের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন আবদুল বাসিত খান বুলবুল। প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- মোহাম্মদ আব্দুল মান্নান, সহ সভাপতি- ফয়জুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক- নাজমুল হক (মাহবুব), সহ সাধারণ সম্পাদক- আবদুন নূর হারুন, কোষাধ্যক্ষ- আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক- আবু তৈয়ব মোহাম্মদ তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, দপ্তর সম্পাদক- আব্দুল হামিদ, প্রচার সম্পাদক- আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক- কিবরিয়া আহমেদ শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক- আকতরারুজ্জামান শাহীন মালিক, মহিলা সম্পাদক- নাজমা আহমেদ এবং কার্যকরী সদস্য – মোহাম্মদ খলকুর রহমান, জামাল হোসেন, মোহাম্মদ রাজ্জাক মুন্না, নূর উদ্দিন, ফখরুল হক, হোসেন আহমদ ও মোহাম্মদ আবু তাহের।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সমিতির বর্তমান কমিটি গঠনতন্ত্র না মেনে তাদের ইচ্ছেমত সংগঠন পরিচালনা করছেন। অনেক অন্যায় আর অনিয়মের মধ্য দিয়ে সমিতি পরিচালনা করছেন।
বক্তারা বলেন, একটি মহল এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারের সকল বাসিন্দা এবং সমিতির আজীবন ও সাধারণ সদস্যদের মতামতের কোন রকমের গুরুত্ব না দিয়ে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় নির্বাচনের স্থান নির্ধারণ করেন। ফলে সচেতন মহল ও ভোটারা দারুণ উদ্বিগ্ন।

বক্তারা বলেন, নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজারবাসীর বেশীর ভাগ মানুষ ও ভোটারদের বসবাস ওজনপার্কে। বিয়ানীবাজার সমিতির স্থায়ী ভবনটিও ওজন পার্কে অবস্থিত। সমিতির মোট ভোটার প্রায় ৪৫০০। এর মধ্যে প্রায় ৩০০০ ভোটারই বসবাস করছেন ওজনপার্কে। জনস্বার্থকে উপেক্ষা করে প্রধান নির্বাচন কমিশনার বর্তমান কমিটি ও উপদেষ্টা কমিটি সম্মিলিতভাবে একটি প্যানেলের পক্ষপাতদুষ্ট হয়ে সাধারণ সম্পাদক ও উপদেষ্টার মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান জয়া হলে উডহ্যাভেন-এ নির্বাচনের স্থান নির্ধারন করেন। জয়া হল একটি ব্যস্ততম রাস্তার উপরে অবস্থিত। এ হলটিতে যাতায়তের জন্য কোন ট্রেন সার্ভিস নেই, বাস যোগাযোগও অপ্রতুল। নির্ধারিত নির্বাচনী ভোট কেন্দ্রে গাড়ী পার্কিং নেই। হলে গমন ও বহির্গমনের জন্য একই রাস্তা ব্যবহার করতে হয়। উপরন্ত এ হলটি বেসমেন্টে অবস্থিত হওয়ায় বয়োবৃদ্ধ, নারী ও অসুস্থ ভোটারগণ ভোট প্রদানে বাধাগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। এছাড়া বর্তমান প্যান্ডামিকের সময় ভ্যাকসিন ছাড়া যে সমস্ত ভোটার আছেন তাদের জন্য এ হলে ভোট প্রদান করা খুবই ঝুকিপূর্ণ। এমতাবস্থায় যদি কোন কারণে ভোট গ্রহনে বাধাগ্রস্ত হয় এর দায় নিবে কে?

Manual5 Ad Code

সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজার সমিতি প্রবাসী সকল প্রবাসী বিয়ানীবাজারবাসীর। ঐতিহ্য বিয়ানীবাজার সমিতির ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মাধ্যমে জয়ের ফল ঘরে তুলতে হবে। ভোটের মাধ্যমেই নেতৃত্ব প্রতিষ্ঠা চায় ‘মান্নান-মাহবুব’ প্যানেল।
সভায় বক্তারা বলেন, আজকের এ জনাকীর্ণ পরিচিতি সভা প্রমাণ করে ওজনপার্ক ‘মান্নান-মাহবুব’ প্যানেলের ঘাঁটি। তারা বলেন, কোন সংগঠনে নেতৃত্ব প্রদানের জন্য যে ধরণের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ‘মান্নান-মাহবুব’ প্যানেলের প্রত্যেক প্রার্থীরই তা রয়েছে। সব প্রার্থীই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এ প্যানেল কমিউনিটির সেবা করার জন্য সবচেয়ে যোগ্য। তাদেরকে বিজয়ী করলে বিয়ানীবাজারবাসী উপকৃত হবে।

বক্তারা বলেন, ‘মান্নান-মাহবুব’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং একজন দানবীর। সমাজ সেবায় তার অনন্য দৃষ্টান্ত রয়েছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল হক (মাহবুব)ও একজন সৎ ও যোগ্য প্রার্থী। এছাড়া সংগঠনে নেতৃত্ব প্রদানের জন্য যে ধরণের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ‘মান্নান-মাহবুব’ প্যানেলের প্রত্যেক প্রার্থীরই তা রয়েছে। সব প্রার্থীই স্ব স্ব ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন। কমিউনিটির সেবা করার জন্য সবার সে যোগ্যতা রয়েছে। বক্তারা যোগ্যতা ও সততা সহ সার্বিক বিবেচনায় এ প্যানেলের সব প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

Manual5 Ad Code

‘মান্নান-মাহবুব’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান তার প্যানেলের সব প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, তার প্যানেল বিজয়ী হলে সবাইকে নিয়ে সমিতিকে আরো সুন্দর ও শক্তিশালী করা হবে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল হক (মাহবুব) তাদের প্যানেলকে বিজয়ী করতে বিয়ানীবাজারবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন আগামী ১০ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাককে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

কমিশনের অপর সদস্যরা হলেন হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code