বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সংবাদ সম্মেলন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ব্রঙ্কস’র সংবাদ সম্মেলন থেকে মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙ্গিয়ে আবুল মনসুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। ওই সংবাদ সম্মেলন থেকে আবুল মনসুরের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ সম্পর্কিত যেকোন আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান হয়েছে। গত ১৬ অক্টোবর শনিবার ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে সংসদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ব্রঙ্কস’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর রহমানের পরিচালনায় সংবাদ সম্মেলনে মনজুর আহমেদ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও উপস্থিত ছিলেন সহ কমান্ডার (পুনর্বাসন ও কল্যাণ) বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সহ কমান্ডার (দপ্তর ও পাঠাগার) বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ গোপ, সহ কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, সহ কমান্ডার (ত্রাণ ও সমাজ কল্যাণ) বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী, মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ মো. ছানাউল্লাহ, আবু কায়ছার চিশতী ও এমডি আবদুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, কাদেরিয়া বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, আবদুর রউফ, মোস্তফা আহমেদ ভূইয়া, আব্দুল মতিন মাস্টার প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ব্রঙ্কস-এর ২০১৯ সালের ২৬ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় দায়িত্ব পালনে ব্যর্থতা, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং আর্থিক দুর্নীতির দায়ে আবুল মনসুরকে সংসদের কমান্ডার পদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিস্কার করা হয়। একই সঙ্গে আবুল মনসুরের সাথে কোন ধরণের প্রশাসনিক বা আর্থিক যোগাযোগ বা লেনদেন থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান হয়।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বহিস্কৃত কমান্ডার আবুল মনসুর অদ্যাবধি সংগঠনের নাম ভাঙ্গিয়ে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার নিকট থেকে চাঁদা উত্তোলনসহ নানা ধরণের বিভ্রান্তি ছড়িয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠনের ভাবমুর্তি বিনষ্ট করা সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন। কমান্ডার মনজুর আহমেদের স্বাক্ষরিত চিঠি বা দাওয়াত কার্ড ছাড়া কোন ব্যক্তিকে এককভাবে কোন অনুষ্ঠানের জন্য আর্থিক সহযোগিতা প্রদান না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয় কোন ব্যক্তি এ জাতীয় মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইন্্ক ব্রঙ্কস আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code