বাংলাদেশ সোসাইটির মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ (ভিডিও)

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্ল্যাবস বিতরণ করেছে। গত ৭ জুন রোববার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি জালাল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কসের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার।
এসময় অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, নুরে আলম জিকু, মামুন ইসলাম, কামাল উদ্দিন, নূর উদ্দিন, তানিম চৌধুরী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে বিপুল পরিমান ফেস মাস্ক, হ্যান্ড গ্ল্যাবস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় বক্তারা সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে করোনাভাইরাসকে। সুস্থ থাকার জন্য একে অন্যকে সহযোগিতা করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code