বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডকে সামনে রেখে ফ্রান্সে বাংলা কাগজের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

এনায়েত সুহেল ঃ যুক্তরাজ্য স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলাভাষী সংবাদপত্র বাংলা কাগজ ফ্রান্সের প্যারিসে ঝাকঝমকপূর্ণভাবে আয়োজন করতে যাচ্ছে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০১৮। আগামী ১ এপ্রিল ২০১৮ ফ্রান্সের প্যরিসের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই কমিউনিটি এওয়ার্ড সফল করতে ফ্রান্সের বাঙালী কমিউনিটির অংশগ্রহন ও সহযোগিতার প্রত্যাশায় যুক্তরাজ্য থেকে বাংলা কাগজের একটি প্রতিনিধি দল প্যারিসে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী প্যারিসের গার্ড ডে নর্দের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে ও বাংলা কাগজ এবং সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা কাগজের ফ্রান্স ব্যুরো প্রধান চ্যানেল আই ইউরোপের এনায়েত সুহেল। ফ্রান্সে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড আয়োজনের পরিকল্পনা এবং এওয়ার্ড সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করে মুল বক্তব্য রাখেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক,চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ। এসময় তিনি ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওর্য়াড সফল করতে কমিউনিটির সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন। বাংলা কাগজের প্রতিনিধি দলের সদস্য বাংলা কাগজের বার্মিংহাম ব্যুরো প্রধান ও এটিএন বাংলা ইউকে‘র প্রতিনিধি জয়নাল ইসলাম,বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার এলবি টুয়েন্টি ফোর ডট টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া মতবিনিময় সভায় যোগ দিয়ে ফ্রান্সে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড উপলক্ষ্যে ম্যাগাজিন প্রকাশনাসহ,ইভেন্ট ম্যানেজমেন্ট,অতিথিদের আমন্ত্রণ জানানোসহ অন্যান্য বিষয় উপস্থাপন করেন। এ সময় তারা ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির মধ্যে নানা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের সাফল্যের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড প্রদান করা হবে উল্লেখ করে বলেন এই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাংবাদিক,কলামিষ্ট,সাহিত্যিক,ব্যবসায়ী,রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক অতিথি যোগ দেবেন। মতবিনিময় সভায় যোগ দিয়ে ফ্রান্সের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফ্রান্সে এই এওয়ার্ড আয়োজনের উদ্যোগ নেওয়ায় বাংলা কাগজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সালেহ আহমদ চৌধুরী,কমিউনিটি নেতা মোঃ হেনু মিয়া, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল খান,বরিশাল বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মোতালেব খান,ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার,ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খান,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি মামুন মিয়া,সাধারণ সম্পাদক সুভ্রত ভট্টাচার্য শুভ,সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জসিম উদ্দিন ফারুক, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি জুনেদ আহমদ,গোলাপগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি লিয়াকত আলী মেম্বার,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক অজয় দাস,সাবেক সভাপতি সৈয়দ খালেদ আলী,সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল আবেদীন,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সাবেক সভাপতি হাসান সিরাজ,উপদেষ্টা সৈয়দ খালেদ আলী,প্যারিস বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি আজিজুর রহমান,ফ্রান্স আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার কাজী,প্যারিস বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান,নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইলিয়াস কাজল,মৌলভীবাজার যুব সমিতি ফ্রান্সের সভাপতি আলী খান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তায়েফ, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক আলী হোসেন,প্যারিস বাংলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহ জালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন,আব্দুল কাউয়ম,সাঈদ আহমদ,প্যারিস বাংলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সেলিম,সাংবাদিক আবুল কালাম মামুন,গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সহ সভাপতি সেলিম আহমদ,আলতাফুর রহমান, সেলিম উদ্দিন,জয়নাল আবেদীন সিদ্দীকি মোহাম্মদ সেলিম,আজমল হোসেন,ইমদাদুর রহমান বুলবুল,মিজান সরকার,আলী হোসেন,সৈয়দ খালেদ আলী,আরিফ রানা,আব্দুল মালেক হিমু প্রমূখ।

 

 

Manual3 Ad Code

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code