বাইডেনের কথিত উপদেষ্টার বিচার দেশের আইনে হবে: পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জো বাইডেনের কথিত উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তাঁর বিচার করবে, দেশের আইনেও তাঁর বিচার হবে।

আজ শনিবার সকালে সিলেট নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ইউনিমার্ট কমপ্লেক্স ঘুরে দেখেন।

Manual4 Ad Code

মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানান মন্ত্রী।

বিএনপি নেতাদের সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে, সে জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসব, না দিলে আসব না।’ সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন।

Manual8 Ad Code

এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

আজ ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও জনপ্রিয় প্রিমিয়াম সুপার স্টোর ইউনিমার্ট ঢাকার বাইরে তাদের প্রথম আউটলেট চালু করল সিলেটের আম্বরখানায়। এই আউটলেটে ইউনিমার্ট, শেফ’স টেবিল, ক্রিস্প, ইনডালজ ও ফার্মেসি চেইন ওয়েলবিয়িংসহ গ্রুপের সব জনপ্রিয় ব্র্যান্ডগুলো এক ছাদের নিচে থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ, ইউনিমার্টের সিইও মুরতজা জামান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নওরোজ মারুফসহ ইউনিমার্ট আউটলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এর আগে বেলা সাড়ে ১১টায় সিলেট শহরতলির খাদিম নগরের সুরমা গেটে সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক এসএমভিটি লেনসহ ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ-২–এর নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের ক্ষেত্রে খুবই আন্তরিক। তাঁর সরকার জনবান্ধব সরকার। দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি, মানুষের জন্য কাজ করে চলেছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কেননা, দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code