বাইডেনের প্রতিশ্রুতির আওতায় বৈধতা পাবেন ৫ লাখ অভিবাসী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চলতি বছরের জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ‘প্রতিশ্রুতির জায়গা’ নীতির আওতায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিয়েছে। অনেক অভিবাসী স্বামী-স্ত্রী, যারা এখনো আইনতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন না, তারা ‘পারোল ইন প্লেস’ নামে পরিচিত একটি প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবেন।

এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন এবং গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অনুমান করছে যে, প্রায় ৫ লাখ অভিবাসী স্বামী-স্ত্রী এবং প্রায় ৫০ হাজার শিশু এই প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে গত ১৯ আগস্ট একটি ফেডারেল রেজিস্ট্রার নোটিশের মাধ্যমে ‘কিপিং ফ্যামিলিস টুগেদার’ নামে একটি প্রক্রিয়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এ প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট কিছু অনিবাসী স্বামী-স্ত্রী এবং সৎ-সন্তানদের জন্য সুবিধা প্রদান করা হবে, যাদের স্বামী-স্ত্রী মার্কিন নাগরিক। এর মূল লক্ষ্য হলো পারিবারিক ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি করা, আমেরিকান সম্প্রদায়গুলোর অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা, অংশীদার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা, মার্কিন সরকারের সীমিত সম্পদের ওপর চাপ কমানো এবং জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তার উদ্দেশ্যগুলো আরো সুদৃঢ় করা।

Manual6 Ad Code

‘অনাবাসী স্বামী-স্ত্রীরা, যাদের অনেকেই মা-বাবা, প্রায়ই আমাদের অভিবাসন ব্যবস্থার অযাচিত বাধাগুলোর কারণে অনিশ্চয়তার মধ্যে বাস করেন। এ প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন পরিবারগুলোকে একত্রে রাখা হবে এবং যারা আইনতভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার যোগ্য, তাদের জন্য অযাচিত বাধাগুলো দূর করা হবে’। বলেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক উর এম জাড্ডো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code