বেপরোয়া ইসরায়েল, তাণ্ডব অব্যাহত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ:

Manual5 Ad Code

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করার পর আরও বেপরোয়া হয়ে উঠে দখলদার বাহিনী। ওই ফোন কলে দৃশ্যত গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতি সমর্থন জানান বাইডেন। দখলদার বাহিনীর তাণ্ডবকে ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। একইসঙ্গে রকেট হামলা থামাতে ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই ফোন কলের পরই গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন নেতানিয়াহু। এরপর রবিবার ভোরে বিমান হামলা চালিয়ে অন্তত ২৬ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার বাহিনী। সোমবার থেকে ফিলিস্তিনিদের ওপর তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। দফায় দফায় বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় অন্তত ১৮১ ফিলিস্তিনিকে। সন্তানসম্ভবা নারী, শিশু এবং সাধারণ মানুষও বাদ যায়নি তাদের বর্বরোচিত হত্যাযজ্ঞ থেকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code