বাইডেন প্রশাসন সাড়ে ১২ কোটি ডলার অনুদান দিচ্ছে ফিলিস্তিনকে

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরাইলের পক্ষাবলম্বন করে মধ্যপ্রাচ্যে একপেশে নীতি থেকে বের হয়ে আসল যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের যেসব সাহায্য-সহায়তা বন্ধ করেছিলেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এসে অন্যায়ভাবে বন্ধ করা সব অনুদান একে একে চালু করছেন।

তারই অংশ হিসেবে প্রথম দফায় ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার অনুদান দিচ্ছে বাইডেন প্রশাসন। খবর ডেইলি সাবাহর।

Manual6 Ad Code

এ ব্যাপারে কংগ্রেসকে অবহিত করেছে বাইডেন প্রশাসন। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এ অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে বলে জানা গেছে।

Manual3 Ad Code

ট্রাম্পের ইসরাইলঘেঁষা একপেশে কথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়ায় ফিলিস্তিনিদের সব ধরনের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code